Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩২১

সেই দেশেই আছি

একটা দেশ ছিল আমাদের আছে , এখনো আছে - একই আছে।   আছে ভুবন জোড়া ভুবন পাহাড় , পাশেই ভুবনডহর বরাক আমাদের সাত সমুদ্দুর অবাক।   বিশ কুট থেকে মালেগড় জুড়ে সাতপুরুষের ভিটে ছিল চিরি জিরির মাসতুতো বোন প্রবাহিনী সিংলা ছিল।   সবই ছিল সবই আছেন রণচণ্ডী মা ছিলেন কাঁচাকান্তি মাও আছেন।   দেশ হারিয়ে নিঃস্ব হয়ে অনন্ত সব যোদ্ধা ছিলেন নতুন এ দেশ গড়েছিলেন কালের গ্রাসে হারিয়ে গেলেন।   আমরা ছিলাম , আমরা আছি জীবন যুদ্ধে হেরে গিয়েও মনে প্রাণে সেই দেশেই আছি - প্রিয় বরাক দেশেই আছি। চোখের ধারায় অতীত রেখে মুখের হাসি বজায় রেখে বরবক্র বুকে ধরে জীবন ধারায় পা রেখেছি এ দেশেতেই জন্মেছি তাই আদ্যোপান্ত দেশেই আছি।