Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২১৯

স্বাধীনতার সহজ পাঠ

স্বাধীনতা মানে শুধু   একঘেয়ে চর্বিতচর্বন কথা নয় , ' কোথায় স্বাধীনতা ' বলে কল্পিত কথা নয় স্বাধীনতা মানে শুধু দোষারোপ গাথা নয়। আজকের ' আমাকে দেখো ' র নেশায় অতীতকে ভুলে থাকা নয়। স্বাধীন হয়ে বেঁচে থেকে পরাধীনতার গ্লানিকে অস্বীকার করা নয়। স্বাধীনতা মানে -   আতসকাঁচে দুঃখকে খুঁজে ফেরা নয়। ছল চাতুরী আঁতলামো করে নিজেকে জাহির করে পণ্ডিতি কথা নয়।   চার দেয়ালের সুখের ঘরে বসে নিন্দাবাদ কিংবা স্বেচ্ছাচারিতা নয়।   স্বাধীনতা মানে শুধু কান্না কথা নয়   জননেতার মুণ্ডপাতে ঝাল মেটানো নয়   ইনিয়ে বিনিয়ে শুধু নিরাশার কথা নয় ,  দেশপ্রেমের কপিরাইট কথা নয়।     স্বাধীনতা মানে -   পরাধীনতার কষ্টের স্মৃতিচারণ সংগ্রামী ইতিহাসকে মননে স্মরণ।   বীর শহিদদের সজল তর্পণ কৃতজ্ঞতায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ।   চোখ খুলে সত্যকে সত্য বলে পুরোনো থেকে নতুনের মার্গদর্শন ,  উন্নয়নের স্বরূপকে প্রকৃত অনুধাবন।     স্বাধীনতা মানে শুধু হাহাকার প্রচার নয় স্বাধীনতা মানে একতরফা মিথ্যাচার নয়। স্বাধীনতা মানে উন্নত শির কথা প্রজন্মে সঠিক বার্তা পৌঁছে দেওয...