এ রাজ্যের ব্রহ্মপুত্র উপত্যকায় হাতে গোনা যে ক’টি ছোট পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে তার মধ্যে অন্যতম হল সাহিত্য পত্রিকা ‘ সংলাপ’ বা ‘ মজলিশ সংলাপ’ । মাসিক থেকে বর্তমানে বছরে চারটি সংখ্যা অর্থাৎ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা । বাংলা সাহিত্যের এই তথাকথিত তৃতীয় ভুবনে প্রতি তিন মাসে একটি সংখ্যা - তাও আবার সংলাপ - এর মতো হৃষ্টপুষ্ট একটি পত্রিকা নিয়মিত প্রকাশ করা যে কতখানি শ্রমসাধ্য তা আর বলার অপেক্ষা রাখে না । অষ্টাদশ বর্ষে পদার্পণ করা এই পত্রিকা স্বভাবতই দীর্ঘদিন ধরে নিমগ্ন সাহিত্য চর্চা ও সাধনায় ব্রতী। বহু ঘাত প্রতিঘাতের ইতিহাস পেরিয়ে আজও অম্লান এই পত্রিকার নিরন্তর পথ চলা। ‘সংলাপ’-এর সর্বশেষ সংখ্যাটি (সংখ্যা ১৫৩, জুলাই - সেপ্টেম্বর ২০২২ উৎসব সংখ্যা) প্রকাশিত হয়েছে সম্প্রতি কিছুটা দেরিতে। স্টেটমেন্ট সাইজের বিশাল ১৭৬ পৃষ্ঠার এই সংখ্যার বিষয় বিন্যাস লক্ষণীয়। সুচিন্তিত গদ্য বিভাগের ফাঁকে ফাঁকে বিন্যস্ত হয়েছে ‘কবিতার বারান্দায়’ শীর্ষক একাধিক কবিতাগুচ্ছ। তবে এই সুবিন্যস্ততার মধ্যেই রয়ে গেছে গত সংখ্যারই মতো সূচিপত্র ও ‘টাইটেল ভার্সো’ পেজের একাকার বিন্যাস। এ নিয়ে ভাবতে হবে বইকী সম্পাদককে। প্...
স্বপ্নের ফেরিওয়ালা