জগন্নাথ স্বামী বিকেল হতেই ঊর্ধ্বশ্বাস ক্রমাগত চড়াই আর উৎরাই । কিছু অখ্যাত আস্বাদনে মন আনচান হুটোপাটি , আর পুণ্যাতুর চাপান উতোরের বিস্মৃত উৎকণ্ঠা । সেই ছিল ভালো । গান শেষে সমে ফেরার পালা এলেই ফিরে এসে জমাট বাঁধে যত সব আস্বাদিত অবাক ছবির সবাক চিত্র । রত্নাকরের গর্ভ থেকে উৎসারিত হয় সুসজ্জিত রথোপরি মহাপ্রভু মূরতি । পরিভ্রমণরত অবিন্যস্ত মহাকাল আর পরিযায়ী পাখিদের উল্লসিত কূজন গানে কায়াহীনের উল্লাসে মুখরিত ধরিত্রী - নয়ন পথগামী - ভবতু মে ।
স্বপ্নের ফেরিওয়ালা