Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৮৬

প্রভাতি এপিটাফ

চাঁদপাহাড়ি ঘুমঘোর , স্বপ্নবিভোর তন্দ্রালু ভোর তবু সাতসকালে ঘুমের ঘোরে মৃদু হইচই ভোরের স্বপ্ন ভেঙে হলো খানখান। কত আর স্বপ্ন চাই তোর মেয়ে - ওই দূরের নীল পাহাড়টির মতো মায়াবী স্বপ্নের পাহাড় জমেছে মনে। অসমাপ্ত স্বপ্নের রেশ ধরে আসে - ফিসফাস , এপিটাফ আলোচনা - কে , কখন ? আঁতকে উঠি আড়মোড়া ভেঙে - একদল লোক   গাঁইতি , শাবল খোঁড়াখুড়ির শব্দে । শব্দ জুড়ে থাকে নিঃশব্দ জীবনের অনুরণন বিপন্ন বিস্ময়ে চেয়ে দেখি সন্ত্রাসের পরপারে এপিটাফের স্বরলিপি ,   শান্তি দূতের জীবনপঞ্জিতে ঢেকে যায় অশান্ত যাপন কথা   ঘুচে যায় জীবন মৃত্যু ফারাক। পাহাড় দেখে মেয়ে , কবরে নেমে আসে পাহাড়ি সন্ধ্যা , লালিমায় ঢেকে যায় কালো ছোপ , বিপন্ন সময়ের এপিটাফ।