কিছু একটা চলছে - হতে পারে কিছু গানসাঁতারের নবিশি কিছু সন্তরণের সুলুক সন্ধান কিছু পথ চলার পাথেয়। কিছু আত্মা , সাধন পথের কান্ডারি। বিলিয়ে দিয়ে লব্ধ জ্ঞানের ভাণ্ডার - অন্তরে তাঁর প্রজন্মের উত্তরণ সাধু সাধু ! হোক এ বসুধা আরো খানিক সবুজ , আরো সুরেলা ছড়াক ভুবনে জ্ঞানতৃষ্ণা , সত্যসুধা। আমি নীরবে রয়েছি আরোহে অবরোহে প্রজন্মসুখের স্বপ্নমননে কেউ বাড়িয়ে দিয়েছে হাত যে হাতের অমৃত পরশে জলসিঁড়ি বেয়ে উঠবে হেসে ভবিষ্যতের তারকারাজ্য যত সহস্র প্রণিপাতে - আমার কল্পমননে স্বপ্নেরই মতো।
স্বপ্নের ফেরিওয়ালা