উনিশের অধিকার ছয়টি দশক পেরিয়ে এসেও হয়েছে কি আজ প্রতিষ্ঠিত - সমতার অধিকার , সমতার মনন ? আজো কেন মাঝে মাঝেই বেজে উঠে সুর উল্টো কথায় ভাষার খেইটি ধরে ? ভুবনে ভুবনে কেন তবে আজ ফারাক ভালোবাসায় , কুঞ্চিত ঈশারায় ? অঞ্চল ভেদে আজো কেন বঞ্চিত মাতৃভাষা , ভিনভাষীদের আগ্রাসনের কল্পিত ইতিকথা আজো কেন ছড়ায় জিঘাংসা ? ব্যর্থ কি হবে অকাল বেলার এগারোটি তাজা প্রাণ , হয়নি লড়াই শেষ তো এখনো পাইনি যে ফিরে সামাজিক অধিকার । যেদিন হবে ভাষার ফারাকে বিভেদের অবসান মাতৃভাষার মঞ্চে যেদিন অবারিত হবে দ্বার উনিশের সেই মহান এগারো হবেন সবাকার সেদিন হবে প্রকৃত পূজা শহিদের আত্মার ।
স্বপ্নের ফেরিওয়ালা