উনিশের অধিকার
হয়েছে কি আজ প্রতিষ্ঠিত -
সমতার অধিকার, সমতার মনন ?
আজো কেন মাঝে মাঝেই বেজে উঠে সুর
উল্টো কথায় ভাষার খেইটি ধরে ?
ভুবনে ভুবনে কেন তবে আজ
ফারাক ভালোবাসায়, কুঞ্চিত ঈশারায় ?
অঞ্চল ভেদে আজো কেন বঞ্চিত মাতৃভাষা,
ভিনভাষীদের আগ্রাসনের কল্পিত ইতিকথা
আজো কেন ছড়ায় জিঘাংসা ?
ব্যর্থ কি হবে অকাল বেলার এগারোটি তাজা প্রাণ,
হয়নি লড়াই শেষ তো এখনো
পাইনি যে ফিরে সামাজিক অধিকার।
যেদিন হবে ভাষার ফারাকে বিভেদের অবসান
মাতৃভাষার মঞ্চে যেদিন অবারিত হবে দ্বার
উনিশের সেই মহান এগারো হবেন সবাকার
সেদিন হবে প্রকৃত পূজা শহিদের আত্মার।
Comments
Post a Comment