Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৯৩

শরৎ এসেছে ঝেঁপে

ভিত চাই, একটি শক্ত ভিত শরৎ এসেছে। একদিকে মা দাঁড়াবেন, একদিকে কবিতা কবিতার শরীর বেয়ে উঠবে মায়ের মুরতি। শিউলির ঝরাফুল পথে তাঁর চরণচিহ্ন দেহ তাঁর শিশিরমায়ার জলরং ছায়া ছবি শিরোপরি নবীন কাশের গুচ্ছ। টানা চোখে তাঁর জগৎ সংসার উড়ে যাওয়া একফালি সাদা মেঘ খ্যাপা খুঁজে খুঁজে ফেরে আগমনি সুর দিন রাত কারো একাকার হিমসিম যাপন দিন শরৎ অসার সংসার মায়াময় বাটোয়ারা সুখে ঘুম নেই রাতজাগা পাখিটির চোখে। শরৎ এসেছে ঝেঁপে চরাচর জুড়ে পথে পথে আলোর রোশনাই আঁধার মাড়িয়ে কেউ ছুটে যায় হাসির পসরা নিয়ে শেষ পারানির কড়ি গচ্ছিত রাখে মায়ের চরণতলে কবিতার ছত্রে ছত্রে।