শেষের শুরু হিংসুটে চোরাবালি এভাবেই কখনো পায়ের তলার শক্ত মাটিকে গ্রাস করে নেয় ভাষার বিভেদে। এভাবেই সন্ধ্যা এসে গ্রাস করে নেয় রোদ ঝলমলে বিকেলটাকে। এভাবেই মেঘ অবিহনে বাজ পড়ে অনন্ত পথে যাত্রা করেন রামু চাচা আর শেরমান কাকু সমান্তরাল সমকালে - ধরে হাতে হাত। মাটি ও মানুষ এভাবেই রিক্ত হয় , বিধ্বস্ত ঐতিহ্যের আর্তনাদ প্রকট হয় অবৈধ বাৎসল্যে - ঠুলি পরা নীললোহিতের উন্মত্ত খেয়াখেয়িময় চাতুর্যে। এভাবেই তিলে তিলে নিঃশেষ হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তর , আবার এভাবেই নিঃশব্দে লিখা হয় অদূরদর্শীর মূলোৎপাটন লিপি।
স্বপ্নের ফেরিওয়ালা