Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১২

স্বাধীনতার অর্থ

  স্বাধীনতার অর্থ   স্বাধীন দেশে জন্মেছি ভাই বেশ তো ভালই আছি , স্বরাজ আমরা পেয়েছি কিন্তু সু - রাজটা কি পেয়েছি ? অধিকার আর বাঁচার লড়াই লড়ছি কেন রাত্রি দিন , অধিকাংশ ভারতবাসী কেন আজও বিত্তহীন ? এই দেশেতে জন্মেও ভাই সন্দেহেরই আবর্তে , খাচ্ছি খাবি অহর্নিশি থাকতে বেঁচেবর্তে । ভূমিপুত্রের তকমাটা তাই জুটলো না তো জীবনভর স্বাধীনতার অর্থ তবে দাঁড়াল কী অতঃপর ? স্বাধীনতা দিবস আসে বছর বছর জমজমাট , সেই দিবসের চিন্তাসূত্রে অন্তরাত্মা হয় ভরাট । দু হাত ভরে প্রমাণ পত্র সঙ্গে নিয়ে জীবন পার , ভবিষ্যতের প্রজন্মটা থাকে যেন নির্বিকার । স্বাধীনতা দিবস ফিরে আসবে আবার আলবৎ হাতের মুঠোয় পাই যেন ফের নিশ্চিত এক ভবিষ্যৎ । - - - - - -