স্বাধীনতার অর্থ
স্বাধীন
দেশে জন্মেছি ভাই
বেশ তো ভালই আছি,
স্বরাজ আমরা পেয়েছি কিন্তু
সু-রাজটা কি পেয়েছি ?
অধিকার আর বাঁচার লড়াই
লড়ছি কেন রাত্রি দিন,
অধিকাংশ
ভারতবাসী
কেন আজও বিত্তহীন ?
এই দেশেতে জন্মেও ভাই
সন্দেহেরই আবর্তে,
খাচ্ছি খাবি অহর্নিশি
থাকতে বেঁচেবর্তে।
ভূমিপুত্রের তকমাটা তাই
জুটলো না তো জীবনভর
স্বাধীনতার অর্থ তবে
দাঁড়াল কী অতঃপর ?
স্বাধীনতা
দিবস আসে
বছর বছর জমজমাট,
সেই দিবসের চিন্তাসূত্রে
অন্তরাত্মা হয় ভরাট।
দু হাত ভরে প্রমাণ পত্র
সঙ্গে নিয়ে জীবন পার,
ভবিষ্যতের
প্রজন্মটা
থাকে যেন নির্বিকার।
স্বাধীনতা দিবস ফিরে
আসবে আবার আলবৎ
হাতের মুঠোয় পাই যেন ফের
নিশ্চিত এক ভবিষ্যৎ।
- - - - - -
বেশ তো ভালই আছি,
সু-রাজটা কি পেয়েছি ?
লড়ছি কেন রাত্রি দিন,
কেন আজও বিত্তহীন ?
সন্দেহেরই আবর্তে,
থাকতে বেঁচেবর্তে।
ভূমিপুত্রের তকমাটা তাই
জুটলো না তো জীবনভর
স্বাধীনতার অর্থ তবে
দাঁড়াল কী অতঃপর ?
বছর বছর জমজমাট,
অন্তরাত্মা হয় ভরাট।
দু হাত ভরে প্রমাণ পত্র
সঙ্গে নিয়ে জীবন পার,
থাকে যেন নির্বিকার।
স্বাধীনতা দিবস ফিরে
আসবে আবার আলবৎ
হাতের মুঠোয় পাই যেন ফের
নিশ্চিত এক ভবিষ্যৎ।
- - - - - -
Comments
Post a Comment