Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১

বৃষ্টিস্নাত

  বৃষ্টিস্নাত কেমন আছ হাসনুহানা ? নীল সাগরের সাহস দেখেছ , আকাশ জুড়ে ? ঝরতে দাওনা অবিশ্রান্ত । তোমার তো নেই হাসতে মানা ।   মেঘে মল্লারে মন খারাপের দিন জোড়া আজ মুহুর্মুহু কতই ঘটা ঘনঘটায় - তুমিই বা কম কীসে যাও বাজুক তান আজ সুর বাহারের ।   পৃথিবী আজ পালটে গেছে আকাশ তলায় , সাগর ঝরে অঝোর ধারায় তোমার স্থিতি পথের ধারে মুক্তোঝরা অরূপ হাসি একই আছে ।   ওই ধারাতে আনচান মন কাজলা কালো হরিণ চোখের ইতিউতি চাউনি তোমার চকিত চপল পরখ তোমায় , রিক্ত আমি অগুণতি ক্ষণ ।   খেত খামারে ধারায় ঝরে মুক্তোদানা ভরাট যত ফুটিফাটা , আঁকাবাঁকা কৃষ্ণবিবর সাকিন তোমার নতুন সাজে সাজবে মুক্তো হার না মানা ।   জঙ্ঘা বেয়ে নামবে ধীরে পাগল পারা গর্ভধারণ উল্লাসে আজ মত্ত নদীর শান্ত জঠর পারে পারে তোমারও তো অগুণতি সব নতুন ছবি , চিত্রকরের পট যে ভরা ।    উচ্ছল মীন , চাতক মেটায় তৃষ্ণা আপন ময়না , শালিক , মাছরাঙা আজ মন্দ্রবিভোর তোমার বাহার সামলে রেখো রঙবাহারের পত্রে আমার দিন যে যাপন ।   ঘোমটা তলে উদাস নয়ন তাকিয়ে থাকে ঝিরঝির ওই শব্দনিনাদ বাজায় বুকে বিষাদবীণা ফুৎকারে আজ দাও উড়িয়ে বিলিয়ে দিয়ে রঙমশাল...