মাত্রই দুই ফর্মার একটি সাহিত্য পত্রিকা । অথচ আলোচনার টেবিলে উঠে আসার যোগ্যতা নিরুপণে উত্তীর্ণ হল স্বকীয়তায় ও সৌকর্যে । দীর্ঘ ২৮ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে চুরাইবাড়ি , উত্তর ত্রিপুরা থেকে । সম্প্রতি এপ্রিল ২০২৫ - এ প্রকাশিত হয়েছে পত্রিকাটির ২৮তম বর্ষ : উৎসব সংখ্যা । ৩২ পৃষ্ঠার ছিমছাম পত্রিকাটি হাতে নিয়েই অনুভূত হল একরাশ গরজ ও ভালোবাসার নিবেদন । সামান্য পরিসরেই অসামান্য কাজ করেছেন সম্পাদক রতন চন্দ। নিজেও লেখালেখি করেন বলেই গরজটুকু ঢেলে দিয়ে বৈচিত্রে সাজিয়ে তুলেছেন পুরো পত্রিকা। প্রথমেই আবেগিক অলংকরণে শোকপ্রকাশ করা হয়েছে সদ্য প্রয়াত দুইজন গুণী ব্যক্তির প্রতি। মাত্রই ২৪ বছর বয়েসি উদীয়মান কণ্ঠশিল্পী মৌমিতা চন্দ ও ত্রিপুরা তথা ঈশান বাংলার বিশিষ্ট লেখক, সুবক্তা ও প্রজ্ঞাবান ব্যক্তি জ্যোতির্ময় রায়ের প্রয়াণে একটি পৃষ্ঠা নিবেদিত হয়েছে ব্যতিক্রমী আঙ্গিকে। পৃষ্ঠাজোড়া সূচিপত্রে লেখালেখির সম্ভার। ৩৩জন কবির সমসংখ্যক কবিতা, ৪জন গল্পকারের পাঁচটি অণুগল্প এনং একটি মূল্যবান প্রবন্ধ সন্নিবিষ্ট হয়েছে আলোচ্য সংখ্যাটিতে। সমৃদ্ধ সম্পাদকীয়তে রয়েছে কিছু মূল্যবান উচ্চারণ - ‘...জীবনের পথ ফুল বিছানো থাকে না। অ...
স্বপ্নের ফেরিওয়ালা