Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৪০

একটি গোলাপ - তোমাকে দিলাম

আমার অগুণতি বৃষ্টি-ভাঁড়ার থেকে একটি নাহয় তোমাকেই দিলাম। কিংবা অথৈ জলের জলসা থেকে কোনও এক সঞ্চিত মেঘমল্লার নতজানু হয়ে গোলাপের মতো তুলে দিলাম আনত তোমার প্রসারিত হাতে। কিংবা একটি বসন্ত তোমারই নামে , হেমন্তিকার ঝরা শেষে আস্ত শীতের ওম। ভালোবাসার নীল খামে একরাশ ভালো লাগা আমার হৃদয় জুড়ে সঞ্চিত শুভ আশা।   এর পর তো জানি একটাই নিয়তি স্থানুবৎ আমি নতজানু হয়ে রই অনাদি অনন্ত কাল -   তুমি একরাশ ব্যর্থ বর্ষার মতো   আমার অঙ্গে অঙ্গে বর্ষণ করে যাও একরাশ লজ্জা আর নিভৃত অপমান।