Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৩

মানচিত্রে তাসের ঘর

  মানচিত্রে তাসের ঘর   আমার ব্যস্ত সুখের স্থিতির মাঝে মাঝে মাঝেই ছলকে উঠে বউ কথা কও - পিঠে পুলির হাজার গোপন কথা । আজ সেই কথারই সূত্র ধরে সটান হলো সান্ধ্য ভ্রমণ হাট বাজারে , আঁধার রাতে কালভার্টের দু ' পাশ ধরে । ছোট্ট একটা স্বপ্ন ছিল পথিক হব দশের এক , আধেক স্বপ্ন হারিয়ে গেছে গলিপথের ঘুরপাকে - তাই এবড়ো খেবড়ো কোলাজ হয়ে কবিতার এই মানচিত্রে আবার নতুন স্বপ্ন খুঁজি এই সন্ধ্যা তোমারই হোক । নতুন করে সাজাই আবার ঘর সংসার মানচিত্র - এবার চাই না কোন নতুন ছুতোয় রেডক্লিফের ওই তুলির আঁচড় । রঙিন থাকুক সন্ধ্যা রাতের ব্যস্ত সুখের তাসের ঘর ।   --------------