মানচিত্রে তাসের ঘর
আমার ব্যস্ত সুখের স্থিতির মাঝে
মাঝে মাঝেই ছলকে উঠে
বউ কথা কও - পিঠে পুলির
হাজার গোপন কথা।
আজ সেই কথারই সূত্র ধরে
সটান হলো সান্ধ্য ভ্রমণ
হাট বাজারে, আঁধার রাতে
কালভার্টের দু'পাশ ধরে।
ছোট্ট একটা স্বপ্ন ছিল
পথিক হব দশের এক,
আধেক স্বপ্ন হারিয়ে গেছে
গলিপথের ঘুরপাকে - তাই
এবড়ো খেবড়ো কোলাজ হয়ে
কবিতার এই মানচিত্রে
আবার নতুন স্বপ্ন খুঁজি
এই সন্ধ্যা তোমারই হোক।
নতুন করে সাজাই আবার
ঘর সংসার মানচিত্র - এবার
চাই না কোন নতুন ছুতোয়
রেডক্লিফের ওই তুলির আঁচড়।
রঙিন থাকুক সন্ধ্যা রাতের
ব্যস্ত সুখের তাসের ঘর।
মাঝে মাঝেই ছলকে উঠে
বউ কথা কও - পিঠে পুলির
হাজার গোপন কথা।
আজ সেই কথারই সূত্র ধরে
সটান হলো সান্ধ্য ভ্রমণ
হাট বাজারে, আঁধার রাতে
কালভার্টের দু'পাশ ধরে।
ছোট্ট একটা স্বপ্ন ছিল
পথিক হব দশের এক,
গলিপথের ঘুরপাকে - তাই
এবড়ো খেবড়ো কোলাজ হয়ে
কবিতার এই মানচিত্রে
আবার নতুন স্বপ্ন খুঁজি
এই সন্ধ্যা তোমারই হোক।
নতুন করে সাজাই আবার
ঘর সংসার মানচিত্র - এবার
চাই না কোন নতুন ছুতোয়
রেডক্লিফের ওই তুলির আঁচড়।
রঙিন থাকুক সন্ধ্যা রাতের
ব্যস্ত সুখের তাসের ঘর।
Comments
Post a Comment