Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৮৪

আমি অকুলান

কুসুমে কুসুমে খুঁজে ফিরি আমি কবিতা-চরণচিহ্ন সকাল দুপুর সারা বেলা শেষে সমাগত অপরাহ্ন। একটি আস্ত দিন চলে যায় , পেরিয়ে যায় সন্ধ্যা সকাল থেকে মধ্যরাতেও কলম থাকে বন্ধ্যা।   দিনভর দেখি , কালো অক্ষরে , অপার আনন্দ নিখাদ নিপাট প্রিয়জন যত , এতটুকু নেই মন্দ। ভেবে মরি আমি কেমন করে মনের কথা বলি কেযন করে মনবনানীতে ফোটাই কুসুমকলি।   এমনি করেই কাটে আমার ব্যর্থ প্রহর যত বুকের মধ্যে গুমরে মরে কথা-কলি শত শত। কেউ জানে না সেসব কথায় কোন যে বাহাদুরি ব্যর্থ আমার সকল কথার মৌন আহাজারি।   এমনি করেই দিনাবসানে স্তব্ধ বুকের হাপর মৌনি কথার পাহাড় জমে , কথার অশ্রু সাগর। এমনি করেই সুয্যি চলে পাটে , নিশা হয় অবসান , সবাই চলে আনন্দ হাটে , আমি থাকি অকুলান।