কেমন সখ্য চাঁদ পাহাড়ে - আহা সারাটি রাত শুধুই লুকোচুরি। একা চাঁদ বিলিয়ে সোহাগ সামলে রাখে নগ্ন পাহাড় সারি। আকাশ বেয়ে পাহাড় জাগে দেখবো ছুঁয়ে - আয় না ছুটে চাঁদ বাঁকা চাঁদ পালায় ধীরে ধীরে বিছিয়ে প্রেমের পাহাড় জোড়া ফাঁদ। পূবের আকাশ সাক্ষী সেজে রয় আমিও আজ কিশোরী রাতের পাশে অপলকে জুড়াই নয়ন সুখ চেনা মুখের আদল শুধু ভাসে। (ছবি সৌজন্যে - গুগল)
স্বপ্নের ফেরিওয়ালা