সাদা কালো ওরা পেরিয়ে যেতে চায় শৃঙ্খল-হীন, সেকাল থেকে একাল শৈশব-কৈশোর ডিঙিয়ে আপন খেয়ালে স্রোতস্বিনীসম। কিন্তু খায় প্রতি পদে তিন দোল দুর্গম পথে কন্দর বিস্তর গভীর সব শাসানি - ধীরে বলো, কান ফোঁড়াও, ভীত হও। রজঃস্বলার অন্দরমহলে নিস্তব্ধতার গন্ধমাদন। অন্ধকার জানালার পাশে বসে - দ্যাখো, খেলা করে তোমার বালক বন্ধু আনন্দ নাও -। সহস্র সূর্যের তাপে পুড়ে যায় তার লক্ষ আশা। সব কাল তাল-গোল তিন ভুবনে শুধু তার - সাদা কালো হিন্দোল।
স্বপ্নের ফেরিওয়ালা