সাদা কালো
ওরা পেরিয়ে যেতে চায়
শৃঙ্খল-হীন, সেকাল থেকে একাল
শৈশব-কৈশোর ডিঙিয়ে
আপন খেয়ালে স্রোতস্বিনীসম।
কিন্তু খায় প্রতি পদে তিন দোল
দুর্গম পথে কন্দর বিস্তর
গভীর সব শাসানি -
ধীরে বলো, কান ফোঁড়াও, ভীত হও।
রজঃস্বলার অন্দরমহলে
নিস্তব্ধতার গন্ধমাদন।
অন্ধকার জানালার পাশে বসে -
দ্যাখো, খেলা করে তোমার বালক বন্ধু
আনন্দ নাও -।
সহস্র সূর্যের তাপে
পুড়ে যায় তার লক্ষ আশা।
সব কাল তাল-গোল
তিন ভুবনে শুধু তার -
সাদা কালো হিন্দোল।
শৃঙ্খল-হীন, সেকাল থেকে একাল
শৈশব-কৈশোর ডিঙিয়ে
আপন খেয়ালে স্রোতস্বিনীসম।
কিন্তু খায় প্রতি পদে তিন দোল
দুর্গম পথে কন্দর বিস্তর
গভীর সব শাসানি -
ধীরে বলো, কান ফোঁড়াও, ভীত হও।
রজঃস্বলার অন্দরমহলে
নিস্তব্ধতার গন্ধমাদন।
অন্ধকার জানালার পাশে বসে -
দ্যাখো, খেলা করে তোমার বালক বন্ধু
আনন্দ নাও -।
সহস্র সূর্যের তাপে
পুড়ে যায় তার লক্ষ আশা।
সব কাল তাল-গোল
তিন ভুবনে শুধু তার -
সাদা কালো হিন্দোল।
Comments
Post a Comment