Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৫৪

কবিতায় কোভিডকালের নির্মোহ দ্যোতনা - ‘লকডাউন সময়ের দহনকথা’

প্রভূত প্রতিভা থাকা সত্ত্বেও যেসব কবিরা সচরাচর প্রচারের আড়ালে রয়ে যান কোনও এক অবোধ্য কারণে তাঁদের মধ্যে রত্নদীপ দেব একজন । অথচ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর অন্যূন চারটি কাব্যগ্রন্থ । রত্নদীপের কবিতায় যেন প্রথাগরভাবে ছলকে ওঠে শব্দসুষমার লহর , ঝলসে ওঠে অসহায় , অস্থির সময়ের , অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে শব্দের স্ফুলিঙ্গ । আলোচ্য গ্রন্থ ‘ লকডাউন সময়ের দহনকথা ’ ও যেন একই ধারায় সরেজমিনে উপস্থিত এক প্রত্যক্ষদর্শীর নির্মোহ জবানবন্দি । বিচিত্র সব দৃষ্টিকোণ থেকে লেখা ভিন্ন ভিন্ন আঙ্গিকের এক একটি জবানবন্দিতে যেন শতাব্দীর সর্বাপেক্ষা বিভীষিকাময় ঘটনাটিকে কবি চিরস্থায়ী করে লিপিবদ্ধ করেছেন ইতিহাসের পাতায় । কোভিড অতিমারির প্রেক্ষাপটে লকডাউন সময়ের যাপনকালকে সযত্নে রক্ষিত করেছেন কবিতার অমোঘ পঙ্ ‌ ক্তিতে । ‘ সূচনা - ভাষ ’ শীর্ষক আত্মকথনে কবি লিখছেন - ‘… অসুখের আক্রমণে কর্মহীন মানুষ , ঘরবন্দি আস্ত একটি দেশ । একদিকে অদৃশ্য মারণ ভাইরাস সংক্রমণের ভয় , অন্যদিকে অসহায় বন্দিদশা । শোচনীয় অবস্থা দিনমজুরদের । প্রত্যেকের মুখে সেঁটে গেছে নাস্ক । মাস্কের আড়ালে অভুক্ত আতঙ্ক । সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি ...