দশকের পর দশক ধরে উত্তর ত্রিপুরার ধর্মনগর , কদমতলা ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত হয়ে আসছে বহু ছোটপত্রিকা । এক সময় ‘ কবির শহর ’ বলেই পরিচিত ছিল ধর্মনগর । সেখান থেকেই এবছর মে মাসে পনেরোটি লিটল ম্যাগাজিন সম্পাদকদের আয়োজিত এক অনুষ্ঠানে একযোগে উন্মোচিত হয়েছে একাধিক পত্রিকা । এক অনন্য ঘটনা নি : সন্দেহে । সেই ধর্মনগর থেকেই একসময় প্রকাশিত হতো প্রাবন্ধিক মন্টু দাস সম্পাদিত ‘ কিরাতভূমি থেকে ’ পত্রিকাটি । মাঝে বহুদিন বন্ধ থাকার পর এই অনুষ্ঠানে ফের প্রকাশিত হয়েছে পত্রিকাটির ‘বিশেষ রবীন্দ্র সংখ্যা ১৪৩৩’। একই সাথে কবি নাট্যকার নিবারণ নাথ সম্পাদিত পত্রিকা ‘নীলকণ্ঠ’-এর ১৯শে মে ২০২৬ সংখ্যাটিও প্রকাশিত হয়। আলোচনার টেবিলে একযোগে উঠে এল পত্রিকাদুটি নিয়ে সংক্ষিপ্ত অবলোকন। কিরাতভূমি থেকে হিন্দু পুরাণ ও মহাভারত তথা বিভিন্ন গেজেট অনুযায়ী , কিরাতভূমি বলতে মূলত পূর্ব হিমালয় ও নেপালের বিস্তীর্ণ অঞ্চলকে নির্দেশ করা হয়েছে । এর মধ্যে নেপালের কাঠমান্ডু উপত্যকা , ভারতের উত্তর-পূর্বাঞ্চল (যেমন আসাম , ত্রিপুরা) এবং উত্তরবঙ্গের কিছু অংশ (যেমন জলপাইগুড়ি , প্রাচীন দিনাজপুর ইত্যাদি) ও রংপুর অঞ্চল প্রাচীনকা...
স্বপ্নের ফেরিওয়ালা