অকালবোশেখি আজকের এক অলস দুপুরে আট দিক জুড়ে নেমে আসে অকাল আঁধার - বজ্রনিনাদ সরাসরি আকাশ ছুঁয়ে নেমে আসে বুকের ভেতর দুরুদুরু শঙ্কা। বাকি দুই দিক চুম্বনরত - মগডাল প্রাণিপাতে পথ মাঝে , পথের ধুলো নিজেই ধরা দেয় মহাশূন্যে করে কোলাকুলি। বনসাই বিগলিত অপার সুখে করুণা ধারায় স্নাত অকাল রাতে। ডানা মেলে ধরে কপোত কপোতী. মাতে আনন্দ অবগাহনে - আজ পৌষালি বনসাই , কপোত যুগল ঘনায় সর্বনাশ বিপরীতে যত , দিন আনি দিন খাই শ্রমিকের - ভেসে যায় রুটি রুজি মেহনত অকাল আঁধারে - পিছিয়ে যায় ছক বাঁধা জীবনের নিষ্ফল একদিন। --------------
স্বপ্নের ফেরিওয়ালা