অকালবোশেখি
আজকের এক অলস দুপুরে
আট দিক জুড়ে নেমে আসে
অকাল আঁধার - বজ্রনিনাদ
সরাসরি আকাশ ছুঁয়ে নেমে আসে
বুকের ভেতর দুরুদুরু শঙ্কা।
বাকি দুই দিক চুম্বনরত -
মগডাল প্রাণিপাতে পথ মাঝে,
পথের ধুলো নিজেই ধরা দেয়
মহাশূন্যে করে কোলাকুলি।
বনসাই বিগলিত অপার সুখে
করুণা ধারায় স্নাত অকাল রাতে।
ডানা মেলে ধরে কপোত কপোতী.
মাতে আনন্দ অবগাহনে -
আজ পৌষালি বনসাই, কপোত যুগল
ঘনায় সর্বনাশ বিপরীতে যত,
দিন আনি দিন খাই শ্রমিকের -
ভেসে যায় রুটি রুজি মেহনত
অকাল আঁধারে - পিছিয়ে যায়
ছক বাঁধা জীবনের নিষ্ফল একদিন।
আট দিক জুড়ে নেমে আসে
অকাল আঁধার - বজ্রনিনাদ
সরাসরি আকাশ ছুঁয়ে নেমে আসে
বুকের ভেতর দুরুদুরু শঙ্কা।
বাকি দুই দিক চুম্বনরত -
মগডাল প্রাণিপাতে পথ মাঝে,
মহাশূন্যে করে কোলাকুলি।
বনসাই বিগলিত অপার সুখে
করুণা ধারায় স্নাত অকাল রাতে।
ডানা মেলে ধরে কপোত কপোতী.
মাতে আনন্দ অবগাহনে -
আজ পৌষালি বনসাই, কপোত যুগল
ঘনায় সর্বনাশ বিপরীতে যত,
ভেসে যায় রুটি রুজি মেহনত
অকাল আঁধারে - পিছিয়ে যায়
ছক বাঁধা জীবনের নিষ্ফল একদিন।
--------------
Comments
Post a Comment