সম্ভবত কয়েক দশক আগে এমনটি ঘটেছিল । বলা হচ্ছে এই রাজ্য থেকে প্রকাশিত একটি বাণিজ্যিক বাংলা শারদীয় পত্রিকা - সংখ্যার কথা । সেই হিসেবে দীর্ঘ খরা কাটিয়ে বরাক উপত্যকার শিলচর - এর ‘ শীতালং পাবলিকেশন ’ থেকে এবার ২০২৪ শারদীয় সংখ্যা ‘ আউল ’ প্রকাশের সংবাদটি স্বভাবতই পাঠক মহলে সাড়া জাগাতে সক্ষম হয়েছে । সৌজন্যে দুই তরুণ তুর্কি সম্পাদক রাজেশ শর্মা ও আশু চৌধুরী ( অবৈতনিক ) । হাতে নিয়ে দর্শন ও পঠনবিলাসী পাঠক নিশ্চিতই এক সুখানুভবে নিমগ্ন হবেন । কারণ আকারে , প্রচ্ছদে , ধারে ও ভারে পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা থেকে প্রকাশিত অপরাপর শারদীয় সংখ্যাগুলোর চাইতে কোনো অংশেই নিম্নমানসম্পন্ন হয়নি ‘ আউল ’ । বরং বলা যায় কাগজের মান , ছাপার স্পষ্টতা ও অলংকরণে নিশ্চিতভাবেই টেক্কা দিয়েছে আর সবাইকে । অন্দর - সম্ভারে নজর দিলে দেখা যাচ্ছে ১৫৬ পৃষ্ঠার পত্রিকায় রয়েছে দুটি বিশেষ রচনা , চারটি প্রবন্ধ , দুটি উপন্যাস , আটটি ছোটগল্প , তিনটি গ্রন্থ - আলোচনা । রয়েছে কবিতা বিভাগ এবং রাজনীতি , সিনেমা ও বাণিজ্য বিষয়ক তিনটি রচনা । ন্যূনতম একটি ভ্রমণ কাহিনির অভাব অবশ্য অনুভব করতেই পারেন এক বিশেষ শ্রেণির পাঠক । পৃষ্ঠাসংখ্যার হিস...
স্বপ্নের ফেরিওয়ালা