Skip to main content

Posts

Showing posts with the label গল্প ৪৪

সরস্বতী এসেছিল

– কাল সন্ধ্যায় সরস্বতী এসেছিল। তোকে না পেয়ে রাগ করে চলে গিয়েছে। বন্ধু চিন্ময়ের কথায় আমার বুকে যেন এক মন ওজনের হাতুড়ির কোপ পড়ল। ‘সরস্বতী এসে ফিরে গেছে?’ এবার কী হবে ? কী কুক্ষণেই যে কাল সন্ধ্যায় মণ্ডপ ছেড়ে বাড়ি গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। পুজোর আর দেরি নেই। এদিকে মণ্ডপ সজ্জার পুরো দায়িত্বটাই আমার উপর। রোজ তাই পালা করে দুবেলা কিছুটা সময় এখানে কাটাতেই হয়। ‘ক্রমে ক্রমে এই বার্তা রটি গেল গ্রামে’ যে এবার মণ্ডপ সজ্জার দায়িত্বে রয়েছি আমি। রোজ সন্ধ্যায় পালা করে, দল বেঁধে দু-চার গাঁয়ের পোলাপানরা এসে দেখে যায় কেমন সেজে উঠছে মণ্ডপ। গতকালও এর ব্যতিক্রম হয়নি। কাজ চলছে, আমি চিন্তা করছি কীভাবে সব কিছু ম্যানেজ করা যায়, এরই মধ্যে পাশের ঘরের নীলু এসে খবর দিল মা নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন সত্বর। নীলু জানে না কেন। মায়ের আদেশ, শিরোধার্য করার বাইরে গত্যন্তর নেই। মনে একটুখানি ভয়ের সঞ্চারও যে হয়নি তা নয়। মায়ের শরীর-টরীর খারাপ করল না তো ? তবে সেসব কিছুই ছিল না যদিও ফিরে আর মণ্ডপে যাইনি। তারই ফলশ্রুতি আজকের এই দুঃসংবাদ। সরস্বতীর কোন কোপে যে এবার পড়ব তা সেই জানে। এদিকে সময় বেশি হাতে নেই আর। কাজ শেষ করতে হবে পুরো...