Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪০৪

নয়নপুরের পথে

চলো বসি কোথাও যে পথ গিয়েছে চলে নয়নপুরের দিকে তারই পাশে চৌপেয়ে চায়ের টেবিল ঘিরে কাচের জানালা ধারে খানিক যাপনে । ভাষা হোক নীরবতা , যত কথা সব হোক চোখে চোখে - আবারও সেদিনেরই মতো ঘোর লাগা বর্ষা দিনে । জানালা ছিল না সেদিন , অবারিত চারিপাশ ভিজেছি ছাতাহীন বৃষ্টি ধারায় আশায় , নিরাশায় - যে ছবি আজও পলে পলে বুক জুড়ে কাঁপন ধরায় । এসো বসি নিভৃতে ফের একবার বসাবো চায়ের কাপে চুমুক মায়ার কোনো কথা নয় , হবে শুধু ফের একবার চকিতে চকিতে এধার ওধার চোখে চোখ পড়ে যাওয়া , মায়াবী নয়নঠার । নয়নপুরের পথে জানালায় ফের চলো বসি , বাতিঘর নয়নে নয়নে হোক অমলিন ভালোবাসাবাসি ছলকে উঠুক ফের - ধরা পড়া লাজুক হাসি নয়নে নয়নে হোক অমলিন ভালোবাসাবাসি ছলকে উঠুক ফের - ধরা পড়া লাজুক হাসি ।