Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৮২

তুমি গোলাপি হও বাতিঘর

আমি তোমার মতো লাল গোলাপ হব একদিন নিজেই নিজের মালিক । আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই অন্তরঙ্গ রাতের প্রত্যাখ্যানসুখ । পারবে তো আমার মতো নীলকণ্ঠ হতে ? আমি কারো মালিক হতে চাইনি আমি গোলাপ হতে চাই - তোমার মতো , অধিকার বেছে নেওয়ার স্বাধীনতা চাই , তোমারই মতো । ঝরে যাওয়ার আগে - অভিসম্পাতে ঝরুক শোণিত , ঝরুক লাল আজ তুমি গোলাপি হও বাতিঘর ।   রাতের আঁধারে গোলাপি আলোয় পারাবার জুড়ে জাগুক চরাচর । রূপকথারা আড়াল থাকুক কালো সাগর জলে চুপকথারা সঞ্চিত হোক অথৈ সাগরতলে নিভে যাক সব দিনের আলো, আর চিরতরে - তুমি গোলাপি হও বাতিঘর।