আমি তোমার মতো লাল গোলাপ হব একদিন
নিজেই নিজের মালিক।
আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই
অন্তরঙ্গ রাতের প্রত্যাখ্যানসুখ।
পারবে তো আমার মতো নীলকণ্ঠ হতে ?
আমি কারো মালিক হতে চাইনি
আমি গোলাপ হতে চাই - তোমার মতো,
অধিকার বেছে নেওয়ার
স্বাধীনতা চাই, তোমারই মতো।
ঝরে যাওয়ার আগে - অভিসম্পাতে
ঝরুক শোণিত, ঝরুক লাল
আজ তুমি গোলাপি হও বাতিঘর।
রাতের আঁধারে গোলাপি আলোয়
পারাবার জুড়ে জাগুক চরাচর।
রূপকথারা আড়াল থাকুক কালো সাগর জলে
চুপকথারা সঞ্চিত হোক অথৈ সাগরতলে
নিভে যাক সব দিনের আলো, আর
চিরতরে - তুমি গোলাপি হও বাতিঘর।
নিজেই নিজের মালিক।
আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই
অন্তরঙ্গ রাতের প্রত্যাখ্যানসুখ।
পারবে তো আমার মতো নীলকণ্ঠ হতে ?
আমি গোলাপ হতে চাই - তোমার মতো,
স্বাধীনতা চাই, তোমারই মতো।
ঝরে যাওয়ার আগে - অভিসম্পাতে
রাতের আঁধারে গোলাপি আলোয়
পারাবার জুড়ে জাগুক চরাচর।
রূপকথারা আড়াল থাকুক কালো সাগর জলে
চুপকথারা সঞ্চিত হোক অথৈ সাগরতলে
নিভে যাক সব দিনের আলো, আর
চিরতরে - তুমি গোলাপি হও বাতিঘর।
Comments
Post a Comment