Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৩৭

অসহনীয় সময়ের দলিল - 'সময়ের দর্পণ'

বিশে বিশ মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির তীব্রগতির মৃত্যুথাবা গড়েছে নজির, একটি বছর নিরালা করে গেল কত পরিবার স্বজনহারা হল। বিশে বিশ বিষণ্ণতার।   এক বুক আশা নিয়ে ইতিউতি সংবাদ বিয়োগের ঘরে একটি বছর পূর্ণবিষাদ। ভালোবাসার ভাগীরথী অন্তঃসলিলা ভেতরে শুকোয় সরস্বতী। স্রোতে ভাসে যাপনের ক থ কতা চারদেওয়ালে জীবন বাজি। ...... (কবিতা - বিশের বিশ বিষময়) কিংবা - ডোমেরা আজ ক্লান্ত, শ্মশানে এত ব্যস্ততা ছিল না কখনো, মর্গ থেকে থরে থরে আসে আরো ভেসে আসে গঙ্গার স্রোতে, মৃত্যুমিছিল ঠিকানাবিহীন শেষযাত্রায় সম্মানহীন। মৃত্যু এখন সহজলভ্য বেঁচে থাকাটাই আশ্চর্য। ...... (কবিতা - সময়ের দর্পণ)। হালে অতিমারীর ভয়াবহ সময়টিকে এভাবেই দুই মলাটে ধরে রেখেছেন কবি মীনাক্ষী চক্রবর্তী সোম তাঁর সদ্যপ্রকাশিত প্রথম কাব্য সংকলন ‘সময়ের দর্পণ’-এ। সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া অসম গ্রন্থমেলা, গুয়াহাটিতে উন্মোচিত হয় তাঁর এই অসামান্য সময়ের দলিল। গ্রন্থটি উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যিক দেবব্রত রায়চৌধুরী যিনি আবার অনবদ্য লেখনীতে ভূমিকাও লিখে দিয়েছেন এই গ্রন্থটির। ভূমিকাতে গ্রন্থের সারমর্ম অনেকটাই বর্ণিত হয়ে আছে। তবু কবির কবিতার রসাস্বাদনে পাতা...