এ কথা অনস্বীকার্য যে অস্তিত্বের নথিপত্র আর দলিল দস্তাবেজ নিয়ে যতটা মহাভারত, যতটা কুরুক্ষেত্র কাণ্ড ঘটেছে, ঘটছে ঈশান কোণের এই রাজ্যটিতে তার নিদর্শন আর খুঁজে পাওয়া যাবে না এই ভূভারতে। শুধু রক্ত নয় - প্রাণও ঝরেছে, বন্ধ কুঠুরিতে সত্তাও ভুলুণ্ঠিত হয়েছে, লঙ্ঘিত হয়েছে মানবাধিকার। নাগরিকত্বের মহাকাব্য এখানে অনিঃশেষ লিখিত হয়ে চলেছে। আর এমন আবহে এমন গ্রন্থনাম স্বভাবতই তীব্র এক পঠনক্ষুধা জাগিয়ে তোলে আপামর পাঠকের হৃদয়ে। অসংখ্য গ্রন্থের প্রণেতা তপোধীর ভট্টাচার্যের কবি বা সাহিত্যিক পরিচিতির পুনরুল্লেখ ঈশান বাংলার এই মঞ্চে নিতান্তই বাহুল্য। শিলচরের নতুন দিগন্ত প্রকাশনী কর্তৃক সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ ‘রক্ত ঝরছে দস্তাবেজ থেকে’। ভূমিকা বা আত্মকথনহীন এই গ্রন্থের একেকটি পৃষ্ঠায় রয়েছে রচনার স্থান, তারিখ ও সময়যুক্ত ৬ থেকে ১৫ লাইনের ৫৬টি শিরোনামবিহীন কবিতা। কবিতাগুলি লেখা হয়েছে ইংরেজি ২০২১ বছরটিতে। উল্লেখ করা যেতে পারে কোভিডোত্তর এই সদ্যপীড়িত সময়কাল ছিল দেশ তথা বিশ্বের কাছে এক বিভীষিকাময় সময় থেকে উত্থানপর্বের মহা-কাল। গদ্য ও কবিতা লেখার ধরন যে সম্পূর্ণ আলাদা সে তো সর্বজনবিদিত। কিন্তু এক...
স্বপ্নের ফেরিওয়ালা