Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ০৭-০১-২০২৪

গরজের সম্ভার চতুর্দশ সংখ্যা স্মরণিকা 'শরণ্ময়ী'

একটি বারোয়ারি পূজা সমিতির দ্বারা আয়োজিত দুর্গা পূজার মতো একটি উৎসবের আয়োজন মনে হয় তখনই সম্পূর্ণ হয়ে ওঠে যখন এই উৎসবকে কেন্দ্র করে প্রকাশিত হয় একটি স্বয়ংসম্পূর্ণ স্মরণিকা। অর্থাৎ শারদীয় সংখ্যা। এবং সেই সূত্রে প্রতি বছরের মতো ২০২৩ বর্ষেও এমনই এক শারদীয় সংখ্যা ‘শরণ্ময়ী’ উপহার দিল গুয়াহাটির ‘ভাস্করনগর সর্বজনীন দূর্গা পূজা কমিটি’। এ নিয়ে সার্বিক চতুর্দশ সংখ্যা প্রকাশিত হল এই পত্রিকার। পত্রিকা প্রকাশের আয়োজনে ত্রুটি নেই কোথাও। চমকপ্রদ প্রচ্ছদ সহ বিশাল ৯৬ পৃষ্ঠায় সন্নিবিষ্ট হয়েছে বাংলা, অসমিয়া ও ইংরেজি ভাষায় লিখিত একগুচ্ছ রচনা। এ বছরের পুজোর থীমের সঙ্গে মানানসই প্রচ্ছদের সৌজন্যে কে রয়েছেন তার উল্লেখ না থাকলেও সার্বিক অলংকরণে রয়েছেন অংশুমান বসু। একাধিক ছবি সহ রচনাসমূহের অলংকরণ নান্দনিক এবং হিসেবি হলেও একমাত্র দীর্ঘ কবিতাটিকে একটিমাত্র পৃষ্ঠায় সন্নিবিষ্ট করতে গিয়ে অক্ষরের মাপ (ফন্ট সাইজ) এতটাই ছোট করে ফেলা হয়েছে যে সাধারণ পাঠকের পক্ষে পড়তে অসুবিধে হতেই পারে। এটি অনায়াসে দু’পৃষ্ঠায় সাজানো যেত। শ্রদ্ধাঞ্জলি, নিয়মিত শুভেচ্ছা বার্তা এবং পূজা কমিটির সভাপতি ও সম্পাদকের প্রতিবেদনের পর সম্পাদকীয় প্রতিব...