মা আজ অবসন্ন কিছু প্রহর তোমাকে নিয়েই কাটাতে চাই । আলো হাওয়ার আগের প্রহর অবিচ্ছেদ্য বাঁধন শিরায় শিরায় , রোমন্থনে আকাশ নীল ভাবনা এসে ভিড় করে প্রহর জুড়ে । আমার আমি হাতড়ে বেড়াই তোমার হৃদয় - অতলস্পর্শী । দুঃখ শোকের পাহাড় ডিঙিয়ে প্রতিটি দিন প্রতিটি প্রহর সৃষ্টি সুখের উল্লাস - আমি । গোধূলি বেলাতে ভোরাই সুরে - বেঁধেছ গান , উপচে দিয়ে মমতার উজাড় করা ভাঁড়ার । আজ রাত্রি শেষের প্রথম ভোরে তোমার ভোরাই সত্ত্বা জুড়ে বাজতে থাকুক অনন্ত কাল , নিঃশেষিত স্নেহের ধারা শোণিত ধারায় বিলীন হয়ে আসুক ফিরে কল্পনাতে ছবি হওয়ার উল্টো পথে এক প্রহরে একটি বার - কিংবা শুধু এক পলকে - তুমি হয়ে । -------------
স্বপ্নের ফেরিওয়ালা