মা
আজ অবসন্ন কিছু প্রহর
তোমাকে নিয়েই কাটাতে চাই।
আলো হাওয়ার আগের প্রহর
অবিচ্ছেদ্য বাঁধন শিরায় শিরায়,
রোমন্থনে
আকাশ নীল ভাবনা এসে
ভিড় করে প্রহর জুড়ে।
আমার আমি হাতড়ে বেড়াই
তোমার হৃদয় - অতলস্পর্শী।
দুঃখ শোকের পাহাড় ডিঙিয়ে
প্রতিটি দিন প্রতিটি প্রহর
সৃষ্টি সুখের উল্লাস - আমি।
গোধূলি বেলাতে ভোরাই সুরে -
বেঁধেছ গান, উপচে দিয়ে
মমতার উজাড় করা ভাঁড়ার।
আজ রাত্রি শেষের প্রথম ভোরে
তোমার ভোরাই সত্ত্বা জুড়ে
বাজতে থাকুক অনন্ত কাল,
নিঃশেষিত
স্নেহের
ধারা
শোণিত ধারায় বিলীন হয়ে
আসুক ফিরে কল্পনাতে
ছবি হওয়ার উল্টো পথে
এক প্রহরে একটি বার - কিংবা শুধু
এক পলকে - তুমি হয়ে।
তোমাকে নিয়েই কাটাতে চাই।
আলো হাওয়ার আগের প্রহর
অবিচ্ছেদ্য বাঁধন শিরায় শিরায়,
ভিড় করে প্রহর জুড়ে।
আমার আমি হাতড়ে বেড়াই
তোমার হৃদয় - অতলস্পর্শী।
দুঃখ শোকের পাহাড় ডিঙিয়ে
প্রতিটি দিন প্রতিটি প্রহর
সৃষ্টি সুখের উল্লাস - আমি।
গোধূলি বেলাতে ভোরাই সুরে -
মমতার উজাড় করা ভাঁড়ার।
আজ রাত্রি শেষের প্রথম ভোরে
তোমার ভোরাই সত্ত্বা জুড়ে
বাজতে থাকুক অনন্ত কাল,
শোণিত ধারায় বিলীন হয়ে
আসুক ফিরে কল্পনাতে
ছবি হওয়ার উল্টো পথে
এক প্রহরে একটি বার - কিংবা শুধু
এক পলকে - তুমি হয়ে।
-------------
Comments
Post a Comment