কে তুমি দাঁড়াও এসে প্রহরে প্রহরে আমার দু’চোখ জুড়ে ? এক হাতে বরাভয় এক হাতে ভালোবাসাবাসি আলেয়া সুখের ঝাঁপি, তোমার চোখের তারায় ছবি কথা কয় আমার নয়নজলে ইতিহাস বয়। ঘাসফুল, দ্রোণফুল, দাঁতরাঙা ইতিহাস প্রহরে প্রহরে দেবী ভুবনমোহিনী কোন ছায়া পথ ধরে ছড়াও সুবাস আধোঘুমে শুনি কার নূপুরের ধ্বনি ? রাতপাখি গান জুড়ে - করুণ রাগিনী ওই বুঝি ভেসে যায় ভরা মান্দাস টইটম্বুর জলে সোনার ফসল ভাসে কোন সারিগান আমি রোজ কান পেতে শুনি ? আর কত রাত শেষে, কত পথ পার হলে স্বপ্নবেলার শেষে ধরা দেবে জাগ্রত চোখে ? একে একে শেষ হল ছলছল কত জল পথ আর কত কাল ধরে কাঙ্ক্ষিত হয়ে রবে সুখ কোন রাতে ধরা দেবে সোনা সুখমুখ ?
স্বপ্নের ফেরিওয়ালা