আমার ভ্যালেন্টাইন আমার হৃদয়টাকে উজাড় করে সেদিন সঁপেছিলাম নিজে নিঃস্ব হয়ে - তার পরে জাগ্রত পৃথিবীর আনাচেকানাচে খুঁজে খুঁজে হয়রান আমি আমার হৃদয় আমি স্পষ্ট দেখতে পাই তুমি কোথায় কোন অজানায় ? ক্যানভাসে জ্যান্ত তোমার প্রতিচ্ছবি কত অগুনতি পার্শ্ব চরিত্র , আমি কোথায় খুঁজে পাই আসল তোমায় , এক হাতে সদ্য মেসোপটেমিয়া থেকে তুলে আনা এক গুচ্ছ লাল গোলাপ আর অন্য হাতে - - - পৃথিবীর সব চাইতে নিখাদ আমার নিংড়ে দেওয়া আনকোরা এক হৃদয়। -------------------
স্বপ্নের ফেরিওয়ালা