আমার ভ্যালেন্টাইন
আমার হৃদয়টাকে উজাড় করে সেদিন
সঁপেছিলাম নিজে নিঃস্ব হয়ে -
তার পরে জাগ্রত পৃথিবীর আনাচেকানাচে
খুঁজে খুঁজে হয়রান আমি
আমার হৃদয় আমি স্পষ্ট দেখতে পাই
তুমি কোথায় কোন অজানায় ?
ক্যানভাসে জ্যান্ত তোমার প্রতিচ্ছবি
কত অগুনতি পার্শ্ব চরিত্র,
আমি কোথায় খুঁজে পাই
আসল তোমায়, এক হাতে সদ্য মেসোপটেমিয়া থেকে তুলে আনা
এক গুচ্ছ লাল গোলাপ
আর অন্য হাতে - - -
পৃথিবীর সব চাইতে নিখাদ
আমার নিংড়ে দেওয়া
আনকোরা এক হৃদয়।
সঁপেছিলাম নিজে নিঃস্ব হয়ে -
তার পরে জাগ্রত পৃথিবীর আনাচেকানাচে
খুঁজে খুঁজে হয়রান আমি
আমার হৃদয় আমি স্পষ্ট দেখতে পাই
তুমি কোথায় কোন অজানায় ?
ক্যানভাসে জ্যান্ত তোমার প্রতিচ্ছবি
কত অগুনতি পার্শ্ব চরিত্র,
আমি কোথায় খুঁজে পাই
আসল তোমায়, এক হাতে সদ্য মেসোপটেমিয়া থেকে তুলে আনা
এক গুচ্ছ লাল গোলাপ
আর অন্য হাতে - - -
পৃথিবীর সব চাইতে নিখাদ
আমার নিংড়ে দেওয়া
আনকোরা এক হৃদয়।
-------------------
Comments
Post a Comment