Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ৯৮

ধারাবাহিকতার নিদর্শন - নবম সংখ্যা ‘সীমান্তরশ্মি’

নিক্তি ধরে বছরের নির্দিষ্ট সময়েই প্রকাশিত হল ছোটপত্রিকা ‘ সীমান্তরশ্মি ’ র নবম সংখ্যা - শ্রীভূমি বইমেলা সংখ্যা, ডিসেম্বর ২০২৪ । তিনের এক অর্থাৎ বছরে নিয়মিত তিনটির মধ্যে এই পত্রিকা এক অলিখিত যোগাযোগ রক্ষা করে চলেছে কালসীমার , অপর দুটি পত্রিকার ধারাবাহিকতার অঙ্গ হয়ে । বলাই বাহুল্য প্রতিটি পত্রিকারই সম্পাদক হচ্ছেন লেখক , কবি নারায়ণ মোদক এবং প্রতিটি পত্রিকারই প্রকাশস্থান হচ্ছে সাবেক করিমগঞ্জ , অধুনা শ্রীভূমি । ৬০ পৃষ্ঠার আলোচ্য সংখ্যাটিতে রয়েছে ৫২টি কবিতা , একটি অণুগল্প ও একটি গদ্য - কবিতা । বরাবরের মতোই পত্রিকার সম্পাদকীয়তে রয়েছে কিছু প্রাসঙ্গিক বয়ান যার সম্যক উদ্ধৃতি আলোচনায়ও প্রাসঙ্গিক - ‘সবাই যে একইভাবে চিন্তা করবে, সে তো হবার নয়। প্রতিটি ব্যক্তি তাঁর চেতনাবোধ, ভালোমন্দ একদম নিজস্ব ঢঙে এগিয়ে নিয়ে পথ চলতে থাকে। আমরা বাংলা ভাষাকে ধ্রুপদি ভাষায় স্বীকৃতি হিসেবে ভাষা গৌরব সপ্তাহ উদ্‌যাপন করলাম। আমরা আমাদের ভাষা নিয়ে গর্ববোধ করি। কেউ কেউ বলে থাকেন আমার ভাষা অতি প্রাচীন। আড়াই হাজার বছরের ইতিহাস নিয়ে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত। এটি তো অনেক আগেই স্বীকৃত হবার ছিল। বলে থাকেন যদিও কিন্তু নিজ...