Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৫৮

আশুতোষ দাস-এর পূর্ণস্বাদের উপন্যাস - ‘মালিনী বিলের আখ্যান’

আখ্যান অর্থে আমরা পাই কাহিনি , ইতিহাস । অর্থাৎ ইতিহাস অবলম্বনে লিখা কাহিনি । কাহিনি বা গল্পে লেখক তাঁর কল্পনায় রচে চলেন রচনার বিষয়বস্তু । অবাধ তাঁর বিচরণ । পাঠক বা অন্য কারো কাছে তাঁর কোন দায়বদ্ধতা নেই । অন্যদিকে ইতিহাস ভিন্ন ধারার বিষয়বস্তু । এখানে কারো হাত দেওয়ার অধিকার নেই । ইতিহাস লিপিবদ্ধ সত্য ঘটনার বয়ান মাত্র । যদিও কোন কোন ইতিহাসবিদ নিজ বা গোষ্ঠীগত স্বার্থপূরণে মিথ্যাকেই ইতিহাস বলে চালিয়ে দেওয়ার মতো নিন্দ্যনীয় প্রয়াস সময়ে সময়ে করে থাকেন বলে প্রমাণিত হয় কিন্তু তা নিতান্তই বিচ্ছিন্ন এবং গর্হিত বলে বিবেচিত হয় । কিন্তু ইতিহাসের বিভিন্ন ঘটনার অবলম্বনে কালজয়ী কাহিনি কিংবা উপন্যাস অর্থাৎ আখ্যানের সৃষ্টি হয়ে চলেছে কালাবধি । ইতিহাসকে অক্ষত রেখে কাহিনির বিন্যাস নিতান্তই সহজ কাজ নয়। ইতিহাসের রক্তমাংসের চরিত্রকে ঐতিহাসিক পটভূমিকায় স্থাপন করা তথা আবহ সৃষ্টি করাই এই পর্যায়ের ঔপন্যাসিকে লক্ষ্য ও উদ্দেশ্য। উদাহরণ স্বরূপ ‘বউঠাকুরাণীর হাট’, ‘রাজর্ষি’, ‘রাজসিংহ’ ইত্যাদি সহ অদ্যাবধি অসংখ্য বাংলা উপন্যাসের পাশাপাশি বিভিন্ন ভাষায় একের পর এক ইতিহাসভিত্তিক উপন্যাস কিংবা আখ্যান সৃষ্টি হয়ে চলেছ...