Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৩৮

তোমাকে...

কেউ চিঠি লিখে তোমাকে। বহু কাল ধরে তিলে তিলে সঞ্চিত এক বুক আশা নিয়ে শঙ্কিত চিত্তে কেউ বার্তা পাঠায় আকাশপথে - “আমি তোমাকে ভালোবাসি”।   তুমি কি জানো ? এই বার্তা পাঠাতে পোড়ে কত কাঠ খড়, ভাঙে কত কলমের নিব ? ছিঁড়ে যায় কত কাগজের পাতা, রুদ্ধ হতে চায় কত বুক ধুকপুক নিঃশ্বাস,   ভেঙে পড়ে কত বাধা নিষেধের বেড়াজাল ?   এ ঘোর ভাঙন শুধু জুড়ে থাকার দায় ভালোবেসে, অঙ্গীকারে জীবনজোড়া পথ চলা - হাতে হাত ধরে।   দিন শেষে আমি কী করে বলি তোমাকে মোক্ষম সেই কথাটি ? নাই বা হল গোলাপ পথে পথ চলা নাই বা হল বলা।  ভালোবাসা যদি থাকে এতটুকু কাঁটার পথেও তো অনায়াসে যায় বলা - “আমার হৃদমাঝারে আছ তুমি আজ ভালোবাসারই দায়ে - সবটুকু জড়ায়ে।”