Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৬৪

জীবন নদীর তান

  জীবন নদীর তান নদী এমনি ধারায় আসে ফিরে দ্রষ্টা নয়ন জুড়ে, জীবন এমনি করেই ফেরে বাঁকে বাঁকে কল্পনা অগোচরে। সেই নদীটি বইছে আগেরই মতো জীবন নদী পাল্টে গেছে কত। তবুও কদাপি কখনো আহ্বান রবে বাজে ফিরতি রেলা বাজে সেতার, সানাই, বেহালা। সেই যে আগের ঘরফেরতা বাখান ত্রস্ত দিনের কালবেলা শেষে এলো ফিরে আবার যে সেই দিন, সেই সে পথের চেনা মুখের সাথী সেই নদীরই কূলটি ঘেঁষে আজ আবার লিখে আবোলতাবোল গান। আমি তো বলিনি প্রথম যাত্রা শেষে 'আবার আসিব ফিরে' ধানশিরি জনপদে কিংবা আবার সুগভীর বনানীতে, তবুও তো এলো অজানা পথে আজ জীবন নদীর হারিয়ে যাওয়া বন্দনা কলতান, ফিরতি বেলার মনমাতানো গান।