‘উনিশ বছর , ৭২তম সংখ্যা । ক্যালেন্ডারের হিসেবে দীর্ঘদিন । এই দীর্ঘ চলার পথে নিঃসন্দেহে জীবনের অনেক কথাই লেখা হয়েছে ; তবু মনে হয় অনেক কথাই তো লেখা হয়ে ওঠেনি । মনের অবচেতনে সেসব কথা অস্পষ্ট ঘোরাফেরা করেছে , কিন্তু স্পষ্ট হয়ে লেখায় আসেনি । আসলে আমাদের সংস্কার কিছু কিছু বিষয়ে আমাদেরকে এখনও শেকল বন্দি করে রেখেছে। আমরা সেই তালাবন্ধ শেকল নিয়ে কখনও কখনও নাড়াচাড়া হয়তো করেছি; কিন্তু সেই তালা ভাঙার সাহস এখনও অর্জন করতে পারিনি... । ’ অকপট উচ্চারণে এই কথাটি রয়েছে উপর্যুক্ত সম্পাদকীয়তে । বস্তুত ‘মানবী’ নিরন্তর এক উত্তরণের চেষ্টায় যে রত রয়েছে তা অনস্বীকার্য। তাই তো উত্তরপূর্বের, বিশেষ করে বরাক উপত্যকার শিলচর থেকে চারজন বিশিষ্ট কবি, লেখক দ্বারা সম্পাদিত এই পত্রিকা এক বিশেষ স্থান ধরে রাখতে পেরেছে নিরবধি। তাছাড়া বছরে চার চারটি সংখ্যা নিয়মিত ভাবে প্রকাশ করাও আজকের শত ব্যস্ততার দিনে যে এক অনবদ্য কৃতিত্ব তাতেও কোন সন্দেহ থাকার কথা নয়। আলোচ্য সংখ্যাটি অর্থাৎ এই ৭২তম সংখ্যা, জুলাই - সেপ্টেম্বর ২০২৫ প্রকাশিত হয়েছে শারদীয় সংখ্যা হিসেবে - চারের এক, দোলনচাঁপা দাসপাল-এর সম্পাদনায়। রেগুলার ১/৪ হাফ ট্যাবলয়েড ...
স্বপ্নের ফেরিওয়ালা