খোলা বাতায়নটি যেদিন অভেদ্য হয়েছিল নিজে থেকে কোথাও সেদিন হয়েছিল ইন্দ্রপতন নিজেরই অন্দরে। আকাশলীন শূন্যতার বাইরে সেদিন নিঃস্ব ছিল চরাচর ছিল শুধু কঠিনতম এক লড়াই - মায়াবী শত্ৰুর সাথে নিজেরই অন্দরে। কিছু খড়কুটো, কিছু আলোহাওয়া কিছু ভিন্ন জগৎসংসার খুঁজে ধ্বস্ত জীবন শেষে প্রতিষ্ঠার অসম লড়াই নিজেরই অন্দরে। এবার মহাসংগ্ৰাম শেষে খুলেছে বাতায়ন কেউ কি দাঁড়ায় এসে দু'হাতে গরাদ ধরে বদলে গেছে কি যুদ্ধ পথ ? কেউ কি মহাকাল স্রোতে রোজ দহনবেলায় জ্বলে পুড়ে নিঃশেষ হয় আমারই মতো ? নিজেরই অন্দরে ?
স্বপ্নের ফেরিওয়ালা