Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ২১

সুচয়িত সম্ভারে সমৃদ্ধ ছোট পত্রিকা ‘নবপর্যায় মাজুলি - ২’

ছোট পত্রিকা বা লিটল ম্যাগাজিনের প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে উঠতি , নবীন লেখকের উত্তরণের প্রথম ধাপ । ছোট পত্রিকার এ এক পরিচয় কিংবা প্রাথমিক শর্তও বলা চলে । ‘ নবপর্যায় মাজুলি ’ র দ্বিতীয় বর্ষ সংখ্যা ( প্রকাশকাল - ২০২১ ) নিঃসন্দেহে লঙ্ঘন করেছে  এই শর্ত । এবার আয়নার অপর দিকটি উন্মোচিত হোক । সাহিত্য পত্রিকার পাতায় যদি সন্নিবিষ্ট হয় বিশিষ্ট , পছন্দের , প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকদের রচনা , পাঠক যদি এখানেই খুঁজে নিতে পারেন তার কাঙ্ক্ষিত রসদ সেক্ষেত্রে সেই ছোট পত্রিকাটি সাহিত্যের অঙ্গনে ইতিহাস হয়ে থাকে । নবীন থেকে প্রবীণ পাঠকের এই রসাস্বাদনে ভাস্বর হয়ে থাকে পত্রিকাটি । অতএব সম্পাদকের উপর একটা দায়ভার এসে বর্তায় উভয় দিকটি সামলে চলার যদিও আলোচ্য সংখ্যায় কবি , সম্পাদক দিলীপ দাস দ্বিতীয়োক্ত পথটি অবলম্বন করে পাঠক মহলে উপহার দিয়েছেন একটি অতি মনোরম সাহিত্য সম্ভার । উত্তর পূর্বের সার্বিক বিশিষ্টতাকে চরম উৎকৃষ্টতায় সন্নিবিষ্ট করেছেন এখানে । প্রথম সারির কবি সাহিত্যিকদের লেখায় সমৃদ্ধ হয়েছে ‘ নবপর্যায় মাজুলি - ২ ’ । চমকে ওঠার মতো তালিকা । সম্পাদকীয়তেও উল্লেখ রয়েছে এই দিকটির কথা। ৯৮ পৃষ্ঠার সংখ্যা...