Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩০৪

প্রেয়সী তোমায়

কত পথ হেঁটে গেলে প্রেয়সী তোমার   দু ’ চোখে চোখ রাখা যায় ? কতটা বিনিদ্র রাত পেরিয়ে এলে নির্বাক তারারা অবাক হয়ে যায় এক মুঠো মুচকি হাসির ছোঁয়ায় ? একা চাঁদ রাতভর কত আর জোছনা ছড়ায় , এক জীবনে কত পথ হেঁটে চলা যায় ? মাঝে মাঝে গাঙচিল ডাক দিয়ে যায় প্রহর মেপে মেপে একাদশী রাতে ডাহুক জানান দিয়ে যায় স্বপ্ন সুখের রাত অতীতের দায় । ভালোবাসা মেপে মেপে জীবন কাবার চোখে চোখ রেখে স্বপ্ন নিরালায় । কার চোখে ভালোবাসা কত আগ্রাসী কতটা ডাকাতিয়া ভালোবাসাবাসি তারা ঝলমল পথে পাহাড়ে পাহাড়ে মেঠোপথ আলপথ জলপথ ধরে কত যুগ কত রাত কত পথ পরে ব্যর্থ কবিতা শেষে ভালোবাসি বলা যায় প্রেয়সী তোমায়, চোখে চোখ রেখে কথা বলা যায় ?