Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৪৩

'সপাট সহজ সন্ধ্যা' - বিশ্বজিৎ ঘটক

জীবন ছবির অনাবিল উচ্চারণ - ‘সপাট সহজ সন্ধ্যা’   এভাবেও পটচিত্রে সংরক্ষিত করে রাখা যায় জীবন ছবির টুকরো স্মৃতি। কবিতার পটচিত্রে ভাবনাকে লিপিবদ্ধ করে রেখে দেয়া যায় আখর কথার এ্যালবামে। প্রায় অর্ধশতাব্দী ধরে চলার পথের অজস্র টুকিটাকিকে যিনি ধরে রেখেছিলেন কাগজে কলমে তাঁর এ যাবৎ প্রকাশিত গ্রন্থ মাত্র এক। গল্প সংকলন ‘একটি শিশির বিন্দু’ প্রকাশিত হয়েছে এই সেদিন ২০২০এ। এর দু’বছর পর সদ্য অনুষ্ঠিত অসম গ্রন্থমেলা, গুয়াহাটি ২০২২এ প্রকাশিত হলো তাঁর প্রথম কাব্য সংকলন। সম্যক কৈফিয়ত ধরে রাখা আছে ব্লার্বে, এভাবে - ‘প্রায় পঞ্চাশ বছর ধরে অনিয়মিত লেখালেখির অভ্যাসে কবিতা রচিত হয়েছে অজস্র। কিন্তু অগোছালো অসাবধানী স্বভাবের দরুণ বেশির ভাগই হারিয়ে গেছে। অবশিষ্ট সংগ্রহ থেকে ষাটটি কবিতা নিয়ে এই সংকলন। বিষয়বস্তু বিবিধ ও বিচিত্র। রচনাকাল লিখে রাখার অভ্যাস বিশেষ না থাকার জন্য সংকলিত কবিতাগুলোর বিন্যাসে নির্ভুল কালানুক্রম রাখা সম্ভব হয়নি। তবে দীর্ঘ সময়কাল ধরে পরিমণ্ডলে ও মননে ধারাবাহিক পরিবর্তনের ছায়াপাত এবং সেই সাথে কবির অনুভব ও প্রকাশভঙ্গির ক্রমবিবর্তনের আভাস পাওয়া যেতে পারে এই সংকলনের পৃষ্ঠা পরম্পরায়।’ কবির বয়ান...