আজ এই জ্যৈষ্ঠ দুপুর বেলায় তপ্ত বহ্নি দহনকালে এই ভুবনে পুঞ্জীভূত ক্ষোভের উদগীরণে বাজে যে সুর বাঁশির ফাঁকে ফাঁকে সে তো নয় মোহনবাঁশির সুর মুষ্টিবদ্ধ হাতের ছোঁয়ায় সে রুদ্রবাঁশি কাঁপন নয়, আজ জ্বলন ধরায় বুকে। যে ধরেছে মুখের ভাষার টুঁটি চেপে তার কথাতে কী যায় আসে ? আমাদের তো তাঁরাই পূর্বাধিকার আমাদেরই পূর্বপুরুষ, আমাদেরই অধিকার। আজ এই কৃষ্ণচূড়ার দহনবেলায় জ্বলে বক্ষ জুড়ে চিতার আগুন। সেই আগুনে দগ্ধ হয়ে হাজার কণ্ঠে বলব হাজারবার হব সোচ্চার, বলব বারম্বার তোমরাই তো আসল শহিদ, বাকি কথা মিছে, ছলনায় মোড়া বাকি সব কথা অসার।
স্বপ্নের ফেরিওয়ালা