Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৩৬

নীরব কথারা

সব কথা আর যায় কি লিখা ? লিখেও মুছে দিতে হয় চিরতরে কিছু কথা রেখে দিতে হয় অন্তরে হৃদয় মহাফেজখানার অন্দরে। কত অনিয়ম, বিধির করাল নিদান সম্পর্কের কত জটিল বেড়াজাল গোপন কথারা সব থেকে যায় গোপনে জানে শুধু এ মন আর জানে মহাকাল। থেকে যায় কথা, হারায় কুশীলব এ পৃথিবী তাদের ধরে রাখে বুকে তবু তারা বেঁচে থাকে যুগ যুগ আসে ফিরে ফিরে সঘন সুখে ও শোকে। আছে সঞ্চিত যুগান্তরের কত কথা সব কথা কি আর বলা যায় অতঃপর ? তাই তো নীরবে যুগ যুগ ধরে একাকী দাঁড়িয়ে থাকে বাতিঘর। ছবি হয়ে যায় কেউ অকাল আঁধারে কেউ থেকেও চলে যায় বহু দূর তবু বেঁচে থাকে অনন্ত কথারা সব মাঝে মাঝেই উথলে ওঠে হৃদয়পুর।