সান্ধ্য আলাপন আবার এলো হারানো সেই ছন্নছাড়া বর্ষ শেষের খেই হারানো ক্ষণ ছবি থেকে শুরু হয়ে ছবিতেই সমাপন। মন আকাশে উছল নদী নতুন অতিথি এমন করে সান্ধ্য সাহচর্যে আগমন অবাক যত আলাদিনের ইচ্ছেপূরণ। সৃষ্টি বেলায় কোন খেয়ালের বশে পাহাড়গুলো সাজায় থরে থরে নতুন দিনে সেই সবুজে আকুল মন। মন্দ ভালোর বাছবিচারের নেই বালাই পাহাড় পথেই নিঃশর্ত আত্মসমর্পণ সেই নদীতেই ছবি হয়ে সাজাই বিসর্জন। আবারও সেই আগের মতোই - নতুন করে হোক না আবাহন। হোক না আবার সাঁঝ সকালে বোলতানের ওই অফুরান আলাপন।
স্বপ্নের ফেরিওয়ালা